বিএনপির স্থায়ী কমিটি সদস্য এবং সাবেক কূটনীতিক নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলাম (৭০) মঙ্গলবার ইফতার পূর্ব মূহুর্তে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দলের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। খবর পেয়ে তৎক্ষণাত মহাসচিব হাসপাতাল পৌঁছেছেন এবং পরিবারের সঙ্গে শোক পালন করছেন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজা শিডিউল অনুযায়ী পরে জানানো হবে।
বিএনপি’র পক্ষ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, তিনি মরহুমাকে বেহেশত নসিব করুন।
বায়ান্ন/একে