ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে কুন্ডার মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার ( ১৪ অক্টোবর) উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষেবেড় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২ টার সময় স্কুল থেকে বাড়িতে এসে নদীতে গোসল করতে গিয়ে টেকের বাড়ির লাল মিয়ার মেয়ে শাইলা আক্তার (৭) কে খোঁজা খুঁজির এক পর্যায়ে তার লাশ নদীতে তার মরদেহ ভাসতে দেখতে পেয়ে প্রতিবেশীরা নদী থেকে উদ্ধার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।