দেশের খবর

নাটোরে সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের নাটোরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা  ও ঔষধ বিতরণ করা হয়েছে।আজ ২৪ মে ২০২৫ তারিখে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে নাটোর জেলার দীঘাপতিয়া এম. কে. কলেজে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। সেনা সুত্র জানায় ,  বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে আজ নাটোরের জনসাধারণের  চিকিৎসা সেবা ও  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, শিশু, প্রসূতিরোগ এবং সার্জিকাল বিশেষজ্ঞ ডাক্তারগণ এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

সেনা সুত্রটি জানায়, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাজশাহী বিভাগের  জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।#



সম্পর্কিত খবর