চট্টগ্রাম প্রতিদিন

নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম।

 

শনিবার (১৮ অক্টোবর) সকাল এগারোটার দিকে নাসিরনগর প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান এবং জনসচেতনতামূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

 

শফিকুল ইসলাম বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি নাসিরনগর আসন থেকে বিএনপি আমাকে মনোনীত করে, তবে আমার জন্মভূমি নাসিরনগরের জন্য উন্নয়নমূলক কাজ করে সারা দেশের মাঝে মডেল নাসিরনগর হিসেবে পরিচিত করে দেবো।"

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাসিরনগর প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এবং সাংবাদিক কুমার প্রদীপ, চন্দন দেব (দৈনিক বাংলা বাজার), আব্দুল কাদের সেন্টু (দৈনিক দিনকাল), পনি চৌধুরী (দৈনিক আমার দেশ), খ ম জায়েদ, সুমন গোপ (দৈনিক সময়ের কণ্ঠ), তাকিউল ইসলাম (দৈনিক জবাবদিহিতা), সাইফুল ইসলাম (দৈনিক চেতনায় বাংলাদেশ), ইয়াছিন চৌধুরী (প্রতীক টিভি), আব্দুল আল মামুন (দৈনিক ঢাকা প্রতিদিন), রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ দিগন্ত), তোফাজ্জল মিয়া (স্বদেশ প্রতিদিন) প্রমুখ।

 

এছাড়া, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর