চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত

 

নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ নভেম্বর (সোমবার) 'নিজেরা করি' সংস্থার আয়োজনে চরজুবলী ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

চরজুবিলী ইউনিয়ন ভূমিহীন সংগঠনের সভাপতি মোস্তফা কারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, 'নিজেরা করি' চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিয়ার রহমান।

 

ভূমিহীন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, নুরুল হক, আমেনা বেগম, মায়া বেগম, দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল, হোসেন আহমেদ।

 

আরো বক্তব্য রাখেন, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল এবং বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ নিজাম উদ্দীন ফারুক। অনুষ্ঠান শেষে নতুন কমিটি পরিচিতি সহ শপথ বাক্য পাঠ করান, 'নিজেরা করি' চরজব্বর অঞ্চল ও চট্টগ্রাম বিভাগ অঞ্চলের সমন্বয়ক পরিতোষ দেবনাথ। তিন পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে, সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, কিশোরী সাথী ও তার দল। এরপর গণ নাটক উপস্থাপন করেন চরবাগ্যা ভূমিহীন সাংস্কৃতিক দল।

 

সম্মেলন বাস্তবায়নে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন, 'নিজেরা করি' চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, রামগতি অঞ্চলের অঞ্চল সমন্বয়ক স্বপ্না রানী বিশ্বাস এবং সহযোগিতা করেছেন চরজব্বর অঞ্চলের হিসাব রক্ষক সিরাজুল ইসলাম।



সম্পর্কিত খবর