দেশের খবর

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহকর্তাকে কুপিয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।  

২৮ এপ্রিল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। রবিবার  দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রাস্তার মাথা পেশকারহাট এলাকার চান মিয়া চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।  

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আহছান উল্যাহ (৬৫) গত ২০-২৫ বছর যাবত সৌদি  ছিলেন। বর্তমানে তার দুই ছেলে একই দেশে অবস্থান করছে। ২০২২ সালে তিনি দেশে চলে আসেন। রবিবার  দিবাগত রাত আনুমানিক  ২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল তার বাড়ির দেয়ালের সীমানা প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এরপর তারা প্রধান ফটকের তালা ভেঙ্গে,  একপর্যায়ে ভবনের একটি দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এসময় ডাকাতের উপস্থিতি টের পায় আহছান উল্যাহ। তাৎক্ষণিক তিনি তার কক্ষ থেকে বের হয়ে দেখেন ৬-৭ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্র হাতে ঘরের ভিতরে অবস্থান করছে। তখন তিনি তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে মাথায় দুটি ও হাতে তিনটি কোপ দিয়ে গুরুত্বর আহত ।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর