খুলনা

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

এদিকে, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নাশকতার মামলায় রকিবুজ্জামান পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে পলাশের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ চঞ্চল শাহরিয়ার মীমকে সভাপতি ও রকিবুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা কমিটি ঘোষণা করেছিল।



সম্পর্কিত খবর