সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত ‘পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন’-এর আয়োজনে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। ক্যাম্পেইনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ ১৬২ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
প্রবাসী রাসেল আহমেদ ও ফয়সাল আহমেদের সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তন্ময় আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুল হক আফনান, সহসভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক বাপ্পি চৌধুরী, প্রচার সম্পাদক রবিন চৌধুরী, নির্বাহী সদস্য ইব্রাহিম মিয়া, বিশেষ সদস্য শাওন মাহমুদ, সদস্য মমিন, ইদন মিয়া, ফাইজুল, সায়েদুল হক প্রমুখ।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সময়ে ক্যাম্পেইনস্থল পরিদর্শন করেন এবং সংগঠনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।