দেশের খবর

পাবনা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার তিন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তাদেরকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৷ 

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা শহরের কালাচাদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও ওশালগড়িয়া ফরেস্ট পাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)। 

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, গত সোমবার (০৯ ডিসেম্বর)  রাতে তার সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নাম করে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যায় ৷ পরে পরিকল্পিত ভাবে ফরেস্টের একটি পরিত্যাক্ত ঘড়ে নিয়ে পালাক্রমে তিনজন ধর্ষণ করেন। 

ওসি আরো জানায়, এ ঘটনায় মঙ্গলবার রাতে ভূক্তভোগীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করলে শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের তিনজনকে গ্রেপ্তার করা হয় ৷ গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর