দেশের খবর

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন

 

বরগুনার বামনায় ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় ডৌয়াতলা মহা সড়কে ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু ছালেহ'র বিরুদ্ধে ভিজিডি তালিকা করনে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণ ও বিচারের দাবিতে যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের মানববন্ধন করেছে এলাকার জনগণ।

কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু ছালেহ, ইউপি সদস্য রেজাউল করিম, মোঃ গোলঅম নাসির, মাহমুদা বেগম, সঞ্জীব হাওলাদার প্রমূখ।

ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্যানেল চেয়ারম্যান একজন সৎ ব্যক্তি তিনি কোন দূর্নীতির সাথে জড়িত নয়। সে ভিডব্লিউবি এর আওতায় ৩০ কেজি চালের কার্ড বিতরণে কোন টাকার বিনিময়ে গরীবের পরিবর্তে ধনীদের নাম দেয়নি। সরকারের প্রতিনিধি সহ টিম গঠন করে বিভিন্ন যাচাই  বাচাইয়ের মাধ্যমে তালিকা করা হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানায়। 

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দূর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে প্যানেল চেয়ারম্যানর অপসারণ দাবিতে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের গুদিঘাটায় মানববন্ধন করে এলাকারবাসী।

 



সম্পর্কিত খবর