দেশের খবর

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা ছাত্রদলের রক্তদান কর্মসূচী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচী করেছেন শেরপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।

বুধবার (১ জানুয়ারি) সকালে শেরপুর সরকারি কলেজের মেডিক্যাল সেন্টারে শেরপুর জেলা ছাত্রদলের ৭ জন নেতৃবৃন্দ রক্তদান করেন।

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ'র উপস্থিতিতে রক্তদানের কর্মসূচী উদ্বোধন করেন শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন। এরপর ধারাবাহিকভাবে রক্তদান কর্মসূচীতে অংশ নেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সহ-সভাপতি জাহিদ হাসান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তারা, সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, কর্মী মেহেদী হাসান নীল।

বায়ান্ন/প্রতিনিধি/একে

 



সম্পর্কিত খবর