রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের সাক্ষাৎ আজ


আজ, শনিবার (২৪ মে), প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করবেন বিএনপি এবং জামায়াত নেতারা। বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা। সন্ধ্যা ৬টায় জামায়াতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা।

সম্প্রতি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি এ বিষয়ে উপদেষ্টা পরিষদকে জানানোর পর তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দুঃখপ্রকাশ করেন। জামায়াতের পক্ষ থেকেও সর্বদলীয় বৈঠক আহ্বানের প্রস্তাব করা হয়, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না।

 

সূত্র জানিয়েছে, শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক অনুষ্ঠিত হবে। ওই সভা শেষে, উপদেষ্টা পরিষদের সদস্যরা বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন।



সম্পর্কিত খবর