সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকার উন্নয়নে ১৪শ কোটি ৫৯ লক্ষ টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ জানান তিনি। এছাড়া বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রধানমন্ত্রীর সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন আনোয়ারুজ্জামান।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকার উন্নয়নে ১৪শ কোটি ৫৯ লক্ষ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৃহত্তর সিলেটের উন্নয়নসংশ্লিষ্ট আরও দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।