দেশের খবর

প্রাথমিক শিক্ষকদের চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ধলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ  প্রশিক্ষণ শুরুতে নবাগত সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম আহসান উল্লাহ কে  শিক্ষকবৃন্দ ফুলের তোরা দিয়ে বরণ করেন। যশোদল ইউনিয়নের ধলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বল্প যশোদল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বল্প যশোদল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ কুতকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ছয়টি বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ এ প্রশিক্ষনে অংশ নেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেন। 

বেশ কয়েকজন শিক্ষক জানান, এ  প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এ  প্রশিক্ষণের মাধ্যমে চাকরিবিধি ও বিভিন্ন নিয়ম-শৃঙ্খলা বিষয়ে তারা জানতে পারেন। তাছাড়া কিছুদিন পর পর তারা একত্রিত হওয়ার ফলে নিজেদের নানাবিধ সমস্যা সম্পর্কে আলোচনা করে তা সমাধান করতে পারেন। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম আহসান উল্লাহ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন। বিকাল পাঁচটা পর্যন্ত চলে এ প্রশিক্ষন।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর