খবর প্রতিদিন

ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসী হামলার প্রতিবাদে ছাতকে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিস জাউয়া বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়িলের আগ্রাসী হামলার প্রতিবাদে জাউয়া বাজারে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার জুমার নামাজের পরে  জাউয়া জামে মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বাজারের মধুবনের সামনে মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় খেলাফত মজলিস ইউনিয়ন সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, জালালাবাদ থানা সভাপতি হাফিজ কামরুল ইসলাম, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আসাদুর রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ সভাপতি মাওলানা আমজদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা জুনাইদ আহমদ।

এ সময় উপস্তিত ছিলেন খেলাফত মজলিস ছাতক উপজেলা প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মো. এহিয়া খান মাহবুব, যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মুফতি আব্দুর রব, যুব মজলিস ছাতক উপজেলা আহবায়ক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, ছাতক উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম'র প্রচার সম্পাদক মাওলানা আলী আহমদ, যুব  জমিয়ত ছাতক উপজেলা সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, খেলাফত মজলিস চরমহল্লা ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ হারুন, মিজাজ খা, মাওলানা আলী আকরাম, মাওলানা মনিরুজ্জামান,  মাওলানা নাঈমুল হক আখলিছ, মাওলানা ইহিয়া মাহমুদ, আলী সুজন, সাইদুল হক রুকন, মিনহাজ মাহমুদ, হাফিজ ওলি উল্লাহ, মাওলানা শিব্বির আহমদ, মইনুর রশিদ, মাস্টার আনোয়ার, জাকির হোসেন, তাজুল ইসলাম প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা গাজায় হাসপাতালে ইসরায়লী হামলার নিন্দা জানান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার জন্য জাতি সংঘের প্রতি আহবান জানান।

প্রতিবাদ সভা শেষে ফিলিস্তিন এর নির্যাতিত মুসলিমদের জন্য মোনাজাত করেন উপজেলা সহ সভাপতি মাওলানা মুফাজ্জল আলী। 



সম্পর্কিত খবর