দেশের খবর

ফুলবাড়ীয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের শীতবস্ত্র ও অর্থ বিতরণ

উপজেলার কালাদহ ইউনিয়নে অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সাবেক ইউপি সদস্য বারেক এর বাড়িতে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের অর্থায়নে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি মোঃ দিদারুল ইসলামের দিক নির্দেশনায় প্রবাসী সংগঠনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম সেলিমের পিতা সাবেক আব্দুল বারেক মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম । স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান। 

সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক আকন্দের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মনির হোসেন, সমাজসেবক সাবেক মেম্বার আব্দুল মালেক, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মজিবুর রহমান খান, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রফিকুল ইসলাম, সদস্য সৌদি আরব প্রবাসী মির্জা মোরশেদ, মোঃ আবুল হোসেন, গ্রীস প্রবাসী সাইদুল ইসলাম, সৌদি আরব প্রবাসী সদস্য ওমর ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ সাজু, প্রবাসী আব্দুল আজিজ কালাদহ ইউনিয়নের সমাজসেবক এস এম গোলাম সারোয়ার, সাবেক মেম্বার হেলান উদ্দিন, সমাজসেবক মোঃ নজরুল ইসলাম প্রমুখ । কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন হাফেজ মোঃ আমিনুল ইসলাম। 

উল্লেখ্য, উপজেলায় ২০২১ ইং সালের ১লা এপ্রিল আত্মপ্রকাশ ঘটে । প্রথম প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে “প্রবাসী পরিবার মানবিক সংগঠন”। গত কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণের সময় দেশে অবস্থানরত প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের মানুষদের বাস্তব অবস্থা পর্যালোচনা করে তাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস থেকেই এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিলো। প্রতিষ্ঠার পর থেকেই কোন প্রকার দায়বদ্ধতার বাইরে থেকে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ১৪টি পর্যায়ের বিভিন্ন অঞ্চলে অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও মসজিদ মাদ্রাসা খুঁজে খুঁজে আর্থিক অনুদান এবং চিকিৎসা সহায়তা ও  শিক্ষা সরঞ্জাম সরবরাহ সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। 

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর