উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও গ্রামে লাঠিয়াল বাহিনী নিয়ে জোর করে এক কৃষকের ৭ একর জমির আধাপাকা আমন ধানকাটার অভিযোগ উঠেছে স্থানীয় মোরশেদ আলীর বিরুদ্ধে।
এ ঘটনায় থানায় অবগত করলে, এস.আই মঞ্জুরুল হক ঘটনাস্থলে যাওয়ার আগেই প্রায় অধিকাংশ জমির ধান কেটে নেয় তারা। পরে ধানকাটা নিষেধ করলে মোরেশদ আলমগং স্থান ত্যাগ করেন। পুলিশ সরে গেলে স্থানীয় হুমায়ুন এর নেতৃত্বে আবারও ধানকাটা শুরু করেন। এ ঘটনায় নূরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাসহ ১৫০ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন।
কৃষক নূরুল ইসলাম জানান, কাহালগাঁও মৌজায় এস.এ খতিয়ান- ২৭৫, বি.আর.এস খতিয়াননং ৬৮১/২৭৪, এস.এ দাগ- ১০৭, ১২০, ১২২, ১২৪ নং দাগে তার নিজস্ব ৭ একর ৯৩ শতাংশ জমিতে আমন ধান রোপণ করেন। আধাপাকা অবস্থায় শনিবার (৭ডিসেম্বর) সকালে একই এলাকার মৃত সেকান্দর আলীর পুত্র মোরশেদ আলম, খোরশেদ আলম এবং সোহেল এর নেতৃত্বে লাঠিয়াল নিয়ে ধানকাটা শুরু করে।
তবে অভিযুক্ত মোরশেদ আলী এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় নুরুল ইসলাম অভিযোগ দায়ের করেছেন। থানার এসআই মঞ্জুরুল হক ঘটনাস্থলে গিয়েছেন। আপাতত উভয় পক্ষকে জমিতে যেতে বারণ করা হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ