দেশের খবর

ফেনীতে বাখরাবাদ গ্যাসের অভিযানে প্রায় ১০ লাখ টাকা রাজস্ব আদায়

ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় বাখরাবাদের অভিযানে ১১টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

সূত্র জানায়, সোমবার দিনব্যাপী বাখরাবাদের একটি বিশেষ টিম পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিল বকেয়ার জন্য ৪টি সংযোগ, অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহারে ৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে আবাসিকে ৯ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকা স্পট বকেয়া আদায় করা হয়।

অভিযানে কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: শহিদুল ইসলাম, নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক প্রকৌশলী মো: আক্তারুজ্জামান, ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক মোহাম্মাদ বাপ্পি শাহরিয়ার, ব্যবস্থাপক (রাজস্ব) আবদুর রাজ্জাক, উপ-ব্যবস্থাপক মো: মিলন হোসেন, সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) মো: শাহাদাত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো: সালে আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী (বিক্রয়) শরিফুল ইসলাম,  টেকনিশিয়ান মো: আব্দুল কাদের উপস্থিত ছিলেন

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর