দেশের খবর

বাঁশখালীতে অর্ধ ডজন মামলার আসামি আবদুল মান্নান রানা বহাল তবিয়তে

বাঁশখালীতে অর্ধ ডজন মামলার আসামি আবদুল মান্নান রানা বহাল তবিয়তে। উপজেলার সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার খলিলুর রহমানের ছেলে আবদুল মান্নান রানা এখনো ধরা ছোঁয়ার বাইরে। সাবেক এমপি মোস্তাফিজের সহযোগী ও মোস্তাফিজের হয়ে টাকার বিনিময়ে সরকারী নলকূপ বিক্রি ও সরবরাহ করতেন এই রানা। নলকূপ বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া বহু মামলার আসামি এই আবদুল মান্নান রানা ৫ আগস্টের পর খোলস পাল্টে এখন এখন বিএনপি বনে যাওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। আওয়ামী লীগের সময়ে সাবেক এমপি মোস্তাফিজের প্রভাব বিস্তার করে বহু মানুষকে জুলুম অত্যাচার চালানো ভূয়া ডাক্তার এই আবদুল মান্নান রানা এখনো এলাকায় প্রকাশ্যে বিচরণ করেন। সরল বাজারে বসে পুলিশের সাথে চা দোকানে আড্ডা দিতেও দেখা গেছে এই আওয়ামী লীগ নেতাকে। সরল যত অপকর্মের নায়ক এই রানার বিরুদ্ধে ৪টি মামলার কাগজপত্র একেএন বাংলার হাতে এসেছে। তাছাড়া ৪ আগস্ট চাম্বলে হাসপাতাল ভাঙচুর ও তান্ডবে সরাসরি অংশ নেন এই রানা। সরকার পতনের পর কিছু দিন আত্মগোপনে থাকলেও এখন আবারো প্রকাশ্যে দাঁপিয়ে বেড়াচ্ছে এই দোসর। এনিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে এই আওয়ামী স্বৈরাচার মোস্তাফিজের সহযোগী ভূয়া ডাক্তার আবদুল মান্নান রানার গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আওয়ামী এই দোসর যাতে বিএনপি পরিচয়ে নতুন করে মাঠে আসতে না পারে সেজন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সচেতন মহল।
বাঁশখালী থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আবদুল মান্নান রানার বিরুদ্ধে অর্ধ ডজনের বেশি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।

 

 



সম্পর্কিত খবর