বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ তারেকুর রহমান, সাধনপুর ইউপি চেয়ারম্যান খন্দকার সালাউদ্দিন কামাল, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, কালীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, খানখানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, চাম্বল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল্লাহ, কাথরিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা মিয়া, শীলকূপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, বাহারছড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মাবুদ, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, সমাজসেবা অফিসার মোঃ আমজাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ তৌসিব উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আনম ছরওয়ার হোসাইন চৌধুরী, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাংবাদিক মিজান বিন তাহের প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গুজব প্রতিরোধসহ নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সম্পন্ন করা, পাহাড় কাটা, মাটি কাটা ও বালু উত্তোলন, মানব পাচার, বৃক্ষ নিধন, বাল্যবিবাহ প্রতিরোধে, ইভটিজিং সহ অবৈধ কর্মকান্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বাঁশখালীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।