বাঁশখালীতে উপজেলা আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, সাধনপুর ইউপি চেয়ারম্যান খন্দকার সালাহউদ্দিন কামাল, খানখানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, কাথরিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা মিয়া, কালীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, সরল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার, শীলকূপ ইউপি চেয়ারম্যান রাশেদ নুরী, চাম্বল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল্লাহ, ছনুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শওকতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইন চৌধুরী, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, বন কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার প্রমুখ।
সভায় হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা ও দূর্গা উৎসব বাঁশখালীতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে আগামী শীত মৌসুমকে সামনে রেখে পাহাড় ও মাটি কাটা প্রতিরোধ, লবণ মাঠ নিয়ে বিরোধ কমিয়ে আনা, বেড়িবাঁধ সংস্কার কাজে পক্ষ বিপক্ষ সংঘাত প্রতিরোধ এবং সরলের চলমান দাঙ্গা হাঙ্গামার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপকূলীয় সরল এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের আবেদন উপজেলা পরিষদ হয়ে জেলা পরিষদ হয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও সভায় অবহিত করা হয়। বাঁশখালীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানানোর পাশাপাশি বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন পরিষদে চৌকিদার দফাদারের শুন্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, বাঁশখালীর ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২০টির মত চৌকিদার দফাদার পদ খালি রয়েছে।