দেশের খবর

বাঁশখালীতে ছেলের হাতে বাবা খুন, ছেলে গ্রেফতার

বাঁশখালীতে ছেলের হাতে দুলাল রুদ্র (৫০) নামে এক বাবা খুন হয়েছে। মাদকের টাকা না পেয়ে নিজের সন্তান তপন রুদ্র (২০) তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্রকে স্থানীয়রা ধরে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। গত মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নং ওয়ার্ডের রুদ্রপাড়ায় বাবার উপর ছেলের এই হামলার পর রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা দুলাল রুদ্র মারা গেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। পরে সে দোকান হারিয়ে দীর্ঘদিন বেকার হয়ে পড়ে। এসময় মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অভাব-অনটন আরও বেড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় তপন রুদ্র পিতার কাছে টাকা দাবি করে। পিতা টাকা দিতে রাজি না হওয়ায় পিতা-পুত্রের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুলাল রুদ্র গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে সেখানেই তজর মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, “পিতাকে হত্যার ঘটনায় ছেলে তপন রুদ্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 



সম্পর্কিত খবর