জাতীয়

বাঁশখালীতে ড্রোন নির্মাতা আশিরের বাড়িতে রুহুল কবির রিজভী

বাঁশখালীতে ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সোমবার (১৬ জুন) সকালে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি পরিবারের একটি প্রতিনিধিদল বাঁশখালীর পশ্চিম পুঁইছড়িস্থ আশিরের বাড়িতে যান। এসময় বিএনপি প্রতিনিধিদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আশিরকে শুভেচ্ছা জানান এবং তার পাশে থাকার ঘোষণা দেন।

সোমবার সকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাশঁখালী উপজেলার পুইছড়িতে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এসময় উক্ত প্রতিনিধি দলটি মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মোহসিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, সাবেক যুগ্ম আহবায়ক চেয়ারম্যান লেয়াকত আলী প্রমুখ।

 

ছবি ক্যাপশন (১), বাঁশখালীতে ড্রোন নির্মাতা আশিরের বাড়িতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 



সম্পর্কিত খবর