বাঁশখালীতে সীমানা পিলার তুলে নিয়ে বেবি আক্তার নামে এক বিধবা ও তার এতিম ছেলে মেয়েদের বসতভিটা জবর দখল চেষ্টা ও তাদের উচ্ছেদ করার পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেবি আক্তারের স্বামী জমির উদ্দিনের মৃত্যুর পর তারই ভাই মোহাম্মদ হোসন ও তার লোকজন বসতভিটার সীমানা পিলার তুলে নিয়ে বিধবা বেবি আক্তার ও সন্তানদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা চালান। উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম চেচুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশে পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা ওই সীমানা পিলার পুনরায় স্থাপন করতে গেলে মহিলা নিয়ে মোহাম্মদ হোসন বাঁধা দেন। ফলে পিলার না বসিয়েই ফিরে যান গ্রাম পুলিশের সদস্যরা। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
জানা গেছে, বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে জমির উদ্দিন কিছু আগে মারা যান। তার বিধবা স্ত্রী এবং ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে। গত ১০-১২ দিন পূর্বে জমির উদ্দিনের বড় ভাই মোহাম্মদ হোসন জমির উদ্দিনের স্ত্রী বেবি আক্তার ও তার সন্তানদের উচ্ছেদ করতে বসতবাড়ির সীমানা পিলার তুলে নেন। উক্ত জায়গা দখল করে বিধবা ও এতিম সন্তানদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করেন। এনিয়ে অসহায় বেবি আক্তারের স্থানীয়ভাবে প্রতিকার চেয়ে মান্যগন্য ব্যক্তিদের স্মরণাপন্ন হন। তিনি উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ বরাবরে লিখিত অভিযোগ দেন।
স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ এবং বৈলছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ বাবু এবং এলাকার মেম্বার রফিক আহমদ, মেম্বার রমিজ আহমদ ও মেম্বার আবদুল আলিমসহ শালিসকারগণ উপড়ে ফেলা সীমানা পিলার পুনরায় বসানোর আদেশ দিলেও মোহাম্মদ হোসনের পরিবার সে আদেশ মানছেনা। শুক্রবার সকালে বৈলছড়ি ইউনিয়নের গ্রাম পুলিশ ও শালিশকারগণ সীমানা পিলার বসাতে গেলে মহিলা দিয়ে বাঁধা দেন মোহাম্মদ হোসন।
এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, স্বামীর মৃত্যুর পর মোহাম্মদ হোসনের লোকজন বসতভিটার সীমানা পিলার তুলে
নিয়ে বিধবা ও এতিম ছেলে মেয়েদের বসতভিটা থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে।
মৃত জমির উদ্দিনের স্ত্রী বিধবা বেবি আক্তার জানান, তিনি বর্তমানে প্রভাবশালীদের হুমকিতে দিন কাটাচ্ছেন। তিনি ও তার ৩ মেয়ে, ২ কন্যাকে উচ্ছেদ করে বসতভিটা জবর দখলের চেষ্টা করছে মোহাম্মদ হোসন ও তার লোকজন।