বাঁশখালীতে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সৌদি শেখসহ আলেম ওলামাদের মিলনমেলায় পরিনত হয়েছে। মসজিদ মাদ্রাসা উদ্বোধনকে ঘিরে পুরো এলাকা আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লীদের পদভারে মুখরিত হয়।
সোমবার (৪ আগস্ট) জোহরের নামাজ আদায়ের মাধ্যমে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বহদ্দারহাট সংলগ্ন দৃষ্টিনন্দন মারকাজ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন করা হয়। মাস্টার নজির আহমদ পরিবার ও আল মানাহিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় মসজিদ ও মাদ্রাসাটি বাস্তবায়ন করা হয়। এতে একটি দৃষ্টিনন্দন মডেল মসজিদ, একটি হাসপাতাল, একটি হিফজখানা, একটি কিতাব বিভাগ ও একটি কিচেন ও স্টোররুমসহ ৫টি ভবন একসাথে উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন, ভালবাসেন তাকে দিয়ে মসজিদ মাদ্রাসা আবাদ করেন। মসজিদ মাদ্রাসার উন্নয়ন ও দ্বীনি কাজ করেন। মাস্টার নজির আহমদ পরিবারের শুধু এই মসজিদ মাদ্রাসাই প্রতিষ্ঠা করেনি বাঁশখালীসহ দেশের বিভিন্ন জায়গায় তারা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি দ্বীনি কাজে নিয়োজিত আছেন। ধর্মপ্রাণ মুসলমানদের উচিত দ্বীনি কাজে মাস্টার নজির আহমদ পরিবারের এই পথচলায় তাদের উৎসাহিত করা তাদের পাশে দাঁড়ানো। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, যারা মানুষের শুকরিয়া আদায় করেনা, তারা আল্লাহর শুকরিয়ায় আদায় করেনা। তিনি বাঁশখালীতে অত্যান্ত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠার বিশাল কাজ আন্জাম দেওয়ায় মাস্টার নজির আহমদ পরিবার ও আল মানাহিল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
মসজিদ ও মাদ্রাসার উক্ত উদ্বোধনী অনুষ্ঠান যেন দেশের শীর্ষ আলেমদের মিলনমেলায় পরিনত হয়। বাঁশখালীতে এর আগে কোন আয়োজনে দেশের শীর্ষ আলেমদের এভাবে এক সাথে দেখা যায়নি। এতে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদভী, জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা ফুরকান উল্লাহ খলিল, নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী, ফিরোজশাহ বড় মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম, আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, মাস্টার নজির আহমদ পরিবারের বড় ছেলে আলহাজ্ব শফিকুর রহমান, ছোট ছেলে পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান, হালিশহর জামেয়া বায়তুল করিমের পরিচালক মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, চাম্বল দারুল উলুম মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আবদুল জলিল, পুকুরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ নুর আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবির খালভী, চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা ক্বারী মুবিনুল হক, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আনোয়ার শাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শেখ ইসমাইল, সেক্রেটারী সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফউল্লাহ, প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন, ছনুয়া বড় মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আবু তৈয়ব, ফিরোজশাহ বড় মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হাফেজ ফায়সাল, হাইলধর মাদ্রাসার মাওলানা ইরফানুল হক হালিম, আবু বকর ছিদ্দিক মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ইউসুফ, বৈলছড়ি দারুন নুর মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইউনুস, বাহারছড়া ফাতেমাতুজ্জোহরা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা ওসমান গণি, দারুল কারীম মাদ্রাসার পরিচালক শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী প্রেসক্লাবের সেক্রেটারী আবদুল মতলব কালু, সাধনপুর জুমহুরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা খালেদ, বাণীগ্রাম নদওয়াতুল ওলামা মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিন, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা আবদুস সমাদ প্রমুখ।
ছবি ক্যাপশন (১), বাঁশখালীতে মসজিদ ও মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।