চট্টগ্রামের বাঁশখালীতে যথাযথ মর্যাদায় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২২ অক্টোবর) সকালে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। র্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রীদের সড়ক যোগাযোগ নিরাপদ করার লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে।
(ছবি ক্যাপশন: বাঁশখালীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের র্যালির একাংশ।)