দেশের খবর

বাউফলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার  বাউফল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টার দিকে বাউফল পাবলিক মাঠ মুক্ত মঞ্চে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র‌্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম মনির। এসময় উপস্থিত ছিলেন,বাউফল উপজেলা জাতীয়তাবাদী বিএনপি উপজেলা সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,পৌর বিএনপি সাধারন সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন,সাবেক উপজেলা স্বেচ্ছাসবক দলের আহবায়ক মোঃ খলিলুর রহমান,উপজেলা স্বেচ্ছাসবক দলের যুগ্ন আহবায়ক মোঃ বাদল হাওলাদার, সদস্য সচিব প্রভাষক মোঃ নাইম শিকদার তারেক, সভাপতি পদপ্রথী মোঃ শাহিন রেজা, সাধারন সম্পাদক প্রাথী মোঃ রিয়াজ পঞ্চায়েত ও মোঃ তৌসিফুর রহমান রাফা প্রমুখ।


সম্পর্কিত খবর