খবর প্রতিদিন

বাঘের সড়ক ট্রাক চালক সমিতির উন্নয়নে সহযোগিতা থাকবে- আব্দুল হাকিম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক ট্রাক চালক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেছেন, শ্রমিকদের অধিকার আদায়ে এই কমিটি সবসময় সতর্ক থাকবেন বলে আশা করছি। শ্রমিকরা যাতে কোনো ধরণের হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখতে কমিটির নেতৃবৃন্দের প্রতি আহŸান জানিয়েছেন। বাঘের সড়ক ট্রাক চালক সমিতির উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ^াস দেন।

তিনি ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে বাঘের সড়কে বাঘের সড়ক ট্রাক চালক সমবায় সমিতির অভিষেক ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমিতির উন্নয়ন ফান্ডে দুই লাখ টাকা অনুদান দেয়ার কথা ঘোষণা করেন আব্দুল হাকিম চৌধুরী।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, লেঙ্গুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খয়রুল আমিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ তসলিম উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি আলহাজ সোনাফর আলী, শ্রমিক নেতা সিরাজ উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেতা নাসির উদ্দিন।

সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের মাটি ও মানুষের নেতা আব্দুল হাকিম চৌধুরী। দীর্ঘ ১০ বছর গোয়াইনঘাট উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। এই সময়ে তিনি এলাকার খেটে খাওয়া মানুষের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। প্রতিটি দুর্যোগময় মূহূর্তে সাধারণ মানুষের পাশে দাড়ান। এই অবস্থায় আগামীতে সিলেট-৪ আসনের কান্ডারি হিসেবে দেখতে চান আব্দুল হাকিম চৌধুরীকে। 



সম্পর্কিত খবর