চট্টগ্রাম প্রতিদিন

বাজারমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে নতুন পে-স্কেল সরকারের জন্য বুমেরাং হবে: আইএবি নোয়াখালী জেলা দক্ষিণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া বলেছেন, সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে, এটি ইতিবাচক। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি বাজারমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে তা বুমেরাং হবে। সাধারণ মানুষ জীবনধারণের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের মধ্যে চায়, বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা চায়। নতুন পে-স্কেল যাতে সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনগুলোর ওপর বিরূপ প্রভাব না ফেলে, সরকারকে তা নিশ্চিত করতে হবে। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জীবনযাত্রাকে সহজ করতে হবে।

৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের নিয়মিত সভায় তিনি এসব কথা বলেন। জেলা সম্পাদক হাফেজ মাওলানা কাউছার আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা ফিরোজ আলম ও মাওলানা আলাউদ্দিন হারুন, যুগ্ম সম্পাদক মাওলানা মুদ্দাসসির হোসাইন, সহকারী সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদার হোসাইন, প্রভাষক মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ আবদুল মুকিত, প্রচার সম্পাদক আল আমিন সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল আলীম, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা রিজওয়ানুল বারী, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুফতি আবদুল আজিজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবু ছফা, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মনিরুল হক, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাওলানা আবু নাছের, সহ-প্রচার সম্পাদক মাওলানা মোতালেব হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রভাষক নুর মোহাম্মদ মাকছুদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মাদানী, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন, সদস্য মাওলানা শহীদুল ইসলাম, হাফেজ আবদুল জলিল মামুন, মাওলানা জয়নাল আবেদীন, মুহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ।

 


সম্পর্কিত খবর