দেশের খবর

বান্দরবানে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নৃশংস ভাবে নিহত হয়েছেন। এছাড়া একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। এ ঘটনায় খুনিদের দ্রুত বিচার ও নিহতের পরিবারের জন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের দাবি জানিয়েছেন বক্তারা।

 

এসময় মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক প্রমূখ।



সম্পর্কিত খবর