জাতীয়

বান্দরবানে সীমান্তে বিজিবি'র অভিযানে ১লাখ পিস ইয়াবা ফেলে পালিয়ে গেল পাচারকারীরা

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকা থেকে এ ইয়াবা গুলো উদ্ধার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মায়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এসময় দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বিজিবি সদস্যরা তাদের ধরতে চাইলে ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১ লক্ষ পিস ইয়াবা।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আমাদের প্রতিটি টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এবারের অভিযানে বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে। বিজিবি’র নিয়মিত তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর