সিলেটের বালাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস ২০২৩ পালন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,র্যালী,আলোচনা সভা, কেককাটা, বৃক্ষরোপন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ৷
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জুয়েল আহমদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া,ওসি তদন্ত মোঃ ফয়েজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, যুগ্ম সাধারন সম্পাদক বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আলাল মিয়া, তেরা মিযা মেম্বার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাধারন সম্পাদক নয়ন তালুকদার,,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেপী দাস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, উপজেলা প্রকৌশলী মোন্তাকিন শরীফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভুষন দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব ভুইঁয়া, সমাজ সেবা অফিসার উৎপল চক্রবর্ত্তী, খাদ্য কর্মকর্তা লাকী রানী দে, তথা কর্মকর্তা সুর্পনা দাস, সাংবাদিক সৌরভ প্রমুখ।সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে বৃক্ষরোপণ ও কেক কাটেন শেখ রাসেল এর শুভ জন্মদিনের।