খবর প্রতিদিন

বালাগঞ্জে বিভিন্ন কর্মসুচীতে এমপি হাবিবুর রহমান হাবিব

সিলেটের বালাগঞ্জে মাদক,বাল্যবিবাহ,জঙ্গীবাদ,নাশকতা এবং সামাজিক যোগাযোগের অপব্যবহার রোধকল্পে বিশেষ মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

ইউএনও মারিয়া হক এর সভাপতিত্বে ও নয়ন তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, ভাইস চেয়ারম্যান সামসউদ্দিন সামস, ওসি তদন্ত মোঃ ফয়েজ আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, আব্দুল মুনিম, শিহাব উদ্দিন শিহাব, নাজমুল ইসলাম নজম,  বালাগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক আহমেদ প্রমুখ।শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য শেখ আব্দুল করিম।গীতা পাঠ করেন দ্বীজ হরি দাস বৈঞ্চব।

এমপি হাবিব বালাগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সমাজ, মন্দিরের পুরোহিত, ইউপি চেয়ারম্যান-ইউপি সদস্য গণদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করেন ।



সম্পর্কিত খবর