২০২০সালে যে করোনা বিশ্বকে গৃহবন্দী করেছিলো সে আতঙ্ক এর নতুন রুপ ফিরছে চিন,জাপান,ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে,,এরই মধ্যে সনাক্ত হয়েছে ,বাংলাদেশের
বান্দরবান পার্বত্য জেলার লামায় উপজেলায় এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, সাদিয়া আক্তার (২৭) নামে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে পার্শ্ববর্তী কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করার সময় পজিটিভ ধরা পরে। বুধবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানে সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।
করোনা আক্রান্ত রোগী সাদিয়া আক্তার (২৭) সে লামা পৌরসভার নয়াপাড়া এলাকার মুজিবুর রহমানের মেয়ে।
সূত্রে জানা গেছে, এক শিক্ষার্থী চিকিৎসা নিতে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারের হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কক্সবাজারের পরীক্ষা করতে গেলে বুধবার (১১ জুন) দুপুরে তার করোনা পজিটিভ ধরা পড়ে। খবর পেয়ে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। যাতে স্থানীয়দের মাঝে কোন আতঙ্ক ছড়িয়ে না পড়ে।
বান্দরবানে সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, আক্রান্ত করোনা রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। তাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।