আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি- জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের লক্ষ্য পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া। কিন্তু জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোনো সুযোগ নেই।’ তাই তারা নির্বাচন বানচাল করতে দেশি বিদেশী চক্রান্তে মাঠে নেমেছে। তিনি সোমবার (১৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের পারকুল-নাসিমাবাদ সড়কে ১৫ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আবারও জনগণ নৌকায় ভোট দিবে বুঝতে পেরে বিএনপি জ্বালাও-পোড়াও শুরু করেছে।’ চুনারুঘাট উপজেলার ১৫ মিটার দীর্ঘ সেতুটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এর আগে তিনি মিরাশী ইউনিয়নের পরাজার গ্রামের তেতৈয়া খালের উপর একটি কালভার্ট নির্মান কাজ উদ্বোধন করেন। এদিন বিকেলে তিনি চুনারুঘাট পৌরসভার মধ্যবাজারে মুক্তিযোদ্ধা চত্তর ও ঢাকা সিলেট পোরাতন মহাসড়ক হতে চুনারুঘাট থানাগামী আরসিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, অফিসার ইনচার্জ রাশেদুল হক, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী ও ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।