স্বাস্থ্য

বেশি প্রোটিন খেলে কি কিডনির ক্ষতি হয়?

রোগা হওয়ার জন্য ডায়েট করলে সাধারণত দুইটি বিষয় গুরুত্ব পায়—শর্করা কমানো ও প্রোটিন বাড়ানো। তাই অনেকেই খাবারে বেশি করে মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম বা পনির রাখেন। এতে ওজন কমতে পারে, কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে—এতে কি কিডনির ক্ষতি হয়? চলুন, জেনে নিই প্রোটিন কি কিডনির ক্ষতি করে?

 

যদি আপনি পুরোপুরি সুস্থ হন এবং কিডনির কোনো সমস্যা না থাকে, তাহলে বেশি প্রোটিন খেলে সাধারণত ক্ষতি হয় না। শরীর অতিরিক্ত প্রোটিন সামলাতে পারে।

 

 

তবে যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বেশি প্রোটিন সমস্যা বাড়াতে পারে। কারণ প্রোটিন ভাঙার পর যে বর্জ্য (যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন) তৈরি হয়, তা বের করতে কিডনির ওপর চাপ পড়ে।

কতটা প্রোটিন খাওয়া নিরাপদ?

সুস্থ ব্যক্তি: প্রতি কেজি ওজনে ০.৮–১ গ্রাম

নিয়মিত ব্যায়াম করলে: ১.২–১.৫ গ্রাম

খেলোয়াড় বা বডি বিল্ডার: ১.৬–২.২ গ্রাম

কিডনি রোগী (ডায়ালিসিস ছাড়া): ০.৬–০.৮ গ্রাম (ডাক্তারের পরামর্শে)

 

প্রোটিন বেশি খেলে কী মাথায় রাখবেন?

বেশি পানি পান করুন— এতে বর্জ্য বের হতে সাহায্য করে।

লাল মাংস কম খেয়ে মাছ, মুরগি, ডিম ও উদ্ভিজ্জ প্রোটিন খান।

 

 

 

অতিরিক্ত লবণ বা সোডিয়াম এড়িয়ে চলুন— এতে রক্তচাপ বাড়ে।

ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে ডায়েট শুরুর আগে ডাক্তারের পরামর্শ নিন।

সূত্র : আনন্দবাজার

 



সম্পর্কিত খবর