দেশের খবর

বোয়ালমারীতে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে অনুষ্ঠান উদ্ভোধন করেন বোয়ালমারী উপজেলার মসৎজীবী দলের সভাপতি বিশ্বজিৎ সরকার । 

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শেখর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বিল্লাহ খানের সঞ্চালনায় এবং শেখর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকারিয়া সিকদার  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস  মো: জাহাঙ্গীর আলাম (মুকুল মিয়া)। এবং সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর যুবদলের সদস্য সচিব  আলামিন হোসেন। 

প্রধান অতিথি মো: জাহাঙ্গীর আলাম (মুকুল মিয়া) বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা হবে না। তিনি আরও বলেন দেশরত্ন তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে হলে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মৎস্যজীবি দলের কর্মী সভা করে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ আলী আহমেদ সাকীর সাবেক সভাপতি শেখর ইউনিয়ন বিএনপি, মো: মনির হোসেন আহবায়ক সেচ্ছাসেবক দল বোয়ালমারী পৌরসভা, আনোয়ার হোসেন খান বিশিষ্ট ব্যবসায়িক ও বিএনপি নেতা, মো: রেজাউল সেখ বিএনপি নেতা ও সদস্য শেখর ইউনিয়ন, এস এম লিয়াকত আলী সহসভাপতি বোয়ালমারী উপজেলা মসৎজীবী দল, মো: ইলিয়াস মোল্লা সভাপতি শেখর ইউনিয়ন যুবদল, মো: শাহিদুল বিশ্বাস সাধারণ সম্পাদক পৌর সভা মৎস্যজীবী দল।  

অনুষ্ঠান শেষে শেখর ইউনিয়ন মৎস্যজীবী দল এর মানোয়ার হোসেন মোল্লাকে সভাপতি  ও মো:রেজাউল সেখকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য কমিটি গঠন করা হয়। 

এছাড়াও বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ

 



সম্পর্কিত খবর