দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৮

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৮ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। 

গতকাল বুধবার রাতে শহরের মৌলভীপাড়া এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন- ফারজানা আক্তার (২১), বিউটি খানম (৩০), রুমা আক্তার (১৬), সীমা আক্তার (২৪), আবেদা (২৪), নিয়ামুল ইসলাম শুভ (২৬), মো. রিফাত (২৬) ও সাইফুল ইসলাম হৃদয় (২১)।

স্থানীয়রা জানায়, শহরের মৌলভীপাড়া এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘ দিন যাবত রাজনৈতিক প্রভাবে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলো একটি চক্র। গতকাল রাতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। মামলা দিয়ে তাদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর