দেশের খবর

মাদারীপুর জেলা ছাত্রদলের মানববন্ধন

১০ ই ডিসেম্বর বিশ্ব মানবিধিকার দিবস উপলক্ষে, আওয়ামী লীগ কর্তৃক গুম, খুন, হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলা ছাত্রদলের মানববন্ধন। এ মানববন্ধনে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মাদারীপুর সরকারি কলেজে গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে, সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহন করেন।

Untitled-3-27

অপরদিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসির হোসেনের সভাপতিত্বে, বিএম নাজমুল হাসানের পরিচালনায় জেলা ছাত্রদলের আরেক অংশ মানববন্ধন করেন। চরমুগুরিরা মহাবিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Untitled-4-22

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা এ দেশকে একটা গুমের রাজ্যে পরিনত করেছিল। তার পোষ্য ছাত্রলীগ দিয়ে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে গিয়ে হাজার হাজার নিরীহ মানুষ কে গুম, খুন করেছিল। স্বৈরাচারী হাসিনা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। 

এ সময় বক্তারা আরো বলেন, শেখ হাসিনার বিচার করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ

 



সম্পর্কিত খবর