মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু প্রমুখ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ