খবর প্রতিদিন

ময়লার গন্ধ ও এডিস মশার আতঙ্কে সিলেটের খাদিমপাড়ার বাসিন্দারা

সিলেট থেকে জাফলং যাওয়ার পথে রাস্তার দুইপাশে ময়লা স্তুপ। যা অন্যতম সমস্যায় রূপ নিয়েছে এই রোডে যাতায়াত করা মানুষদের। বিভিন্ন শিল্পকারখানা ও আবাসিক এলাকা থেকে ময়লা এনে ফেলা হচ্ছে রাস্তার দুই পাশে এবং ময়লার স্তুপের পাশেই রয়েছে সরকারের কৃষিসম্প্রসারণ অধিদপ্তর।

তাছাড়া, ময়লা আবর্জনার ফেলার কারণে পানি যাওয়ার নালা ও ছড়া গুলোতে পানির বেগ বাধাগ্রস্ত হচ্ছে ও আশপাশের পরিবেশ হয়ে উঠেছে অসহনীয়। ফলে এই পানিকে এডিস মশার প্রজননক্ষেত্র বলছেন স্থানীয় অনেকে।

স্থানীয় বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, খাদিমপাড়া ইউনিয়নের  ও বিসিক শিল্প এলাকার পাশ দিয়ে চলাফেরা করা খুবই কষ্টদায়ক। এসব এলাকার আশপাশে ময়লার গন্ধে হাঁটা যায় না। বর্তমানে এসব এলাকার মানুষজন এডিস মশার আতঙ্কেও রয়েছে। নালা ও খাল গুলো বিভিন্নভাবে দখল ও ময়লা আবর্জনা ফেলায় এসব সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব ময়লা থেকে বিকল্প কিছু উৎপাদনের চিন্তা করতে না পারলে আরও বিপদ দেখা দিবে।

৪নং খাদিম পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদ বলেন, সিটি করপোরেশন এলাকার ময়লা এই স্থানগুলোতে ফেলা হয়। ময়লার গন্ধে আশেপাশের মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। আমরা উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে চেষ্টা করছি দ্রুত এসব সমস্যার সমাধানের। 



সম্পর্কিত খবর