খুলনা

যশোরে সাংবাদিকের বাড়ি ভাঙচুর লুটপাট

যশোরের মনিরামপুরে সাংবাদিক আতাউর রহমানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আতাউর রহমান যশোরের আঞ্চলিক পত্রিকা দৈনিক নওয়াপাড়ার  দুর্বা ডাঙ্গা প্রতিনিধি। গত ৫ আগষ্ট রাতে দুর্বা ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আতাউর রহমান অভিযোগ করেন,বিএনপির নেতা আলতাফের হুকুমে তার বাড়ি ভাংচুর করে লুট পাট করে আনুমানিক ৫লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় তার বসত বাড়িতে  আগুন জ্বালিয়ে সব সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে।স্থানীয়রা বলেন, আতাউর খুবই ভালো ছেলে সে কারোর সাথে ঝগড়া বিবাদ বা শত্রুতা মূলক কোন কাজ করে না। তার বাড়িতে কেন লুটপাট ও ভাঙচুর হলো?আতাউর বিভিন্ন সময় এলাকার অন্যায় অপরাধের চিত্র পত্রিকায় তুলে ধরে হয়তো সেই কারনে তার বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।

এ ঘটনার এলাকাবাসী  সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।এ বিষয়ে বিএনপি নেতা আলতাফের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।



সম্পর্কিত খবর