খবর প্রতিদিন

রাতের আঁধারে সড়কের গাছ কাটছেন ছাত্রলীগ নেতারা

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের নইনারপার সড়কের ধারের ৫টি আকাশমনি গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যাওয়ার সময় ৭ খণ্ডাংশ গাছ, গাছ পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেলসহ একটি ইজিবাইক জব্দ করেছে বনবিভাগ। 
বৃহস্পতিবার ৫০ অক্টোবর ২০২৩ইং, বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইজিবাইক চালক রিপন তার বক্তব্যে গাছ চুরির ঘটনার বিবরণ তুলে ধরেন। তার বক্তব্যে গাছ চুরির ঘটনার সঙ্গে উপজেলার কয়েকজন ছাত্রলীগ নেতার নাম প্রকাশ করেন। গাছ চুরি সঙ্গে ছাত্রলীগ নেতাদের নাম প্রকাশ হওয়ায় উপজেলার সর্বত্র আলোচনা-সমালোচনা ঝড় বইছে।
এদিকে, ছাত্রলীগ নেতারা বলছেন, গাছ চুরির ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সামনে ছাত্রলীগের উপজেলা কমিটির আসবে, তাই একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচার করছে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগে গাছগুলো রোপণ করা হয়েছিল। সোমবার ০২ অক্টোবর ২০২৩ইং, দিবাগত রাত সাড়ে ৩টার সময় গাছের খণ্ডাংশ ও গাছ পরিবহণে ব্যবহৃত ইজিবাইক ও গাছ কর্তনকারীর মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনায় বুধবার কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সড়কধারের গাছ কাটার খবর পেয়ে এলাকাবাসী ও বনকর্মীরা ছুটে এলে গাছ চোর চক্র পালিয়ে যায়। এ সময় কেটে ফেলা ৫টি আকাশ মনি গাছের ৭টি খণ্ডাংশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়ার মোটরসাইকেল পাওয়া যায়। একই সঙ্গে গাছ বহন করে নেওয়ার জন্য একটি ইজিবাইক ও একটি করাত উদ্ধার করা হয়।
স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতা জাকারিয়ার নির্দেশে একদল গাছচোর চক্র দীর্ঘদিন ধরে সড়কধারের মূল্যবান গাছ কেটে নিচ্ছিল।
উপজেলার আদমপুর বনবিট অফিসার মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার পাশের গাছগুলো এলজিইডির উদ্যোগে রোপণ করা হয়েছিল। এখানে দেখবালের দায়িত্বও তাদের। তারপরও খবর পেয়ে সরজমিনে গিয়ে গাছের খণ্ডাংশ উদ্ধার, মোটরসাইকেল ও করাত জব্দ করা হয়েছে। টের পেয়ে আগেই গাছ চোরেরা দৌড়ে পালিয়ে গেছে।
কমলগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহিদুল ইসলাম, বিষয়টি জানতে পেরে কমলগঞ্জ থানায় মামলা করা হচ্ছে বলে তিনি জানান।


সম্পর্কিত খবর