খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্স চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট "ভিওআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল"সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও রামগড় থানার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, ১। জিয়াং চেংটং (৩৩), পাসপোর্ট নং- EK1378738, ২। ট্যাং - TONGWU (৩২), পাসপোর্ট নং- EH2768724, ৩। মোঃ আসিফ উদ্দিন (২৫), এদের মধ্যে দুইজন চীনা নাগরিক ও একজন চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার বাসিন্দা।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ নভেম্বর রাত সাড়ে আটটার সময় রামগড় পৌরসভার ০৪নং ওয়ার্ড এলাকায় খান কমপ্লেক্স এর ৪র্থ তলার একটি কক্ষ এর ভেতর VOIP (Voice Over Internet Protocol) অবৈধ ভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে সীমবক্স সহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের সময় পুলিশ অভিযান চালায়। এসময় কক্ষের ভেতর থাকা সকল সরঞ্জামসহ ২ জন চীনা ও এক বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ।
উদ্ধারকৃত মালামাল, ৩২ পোর্ট কালো রংয়ের সিমবক্স-০৫টি, ২৫৬ পোর্ট কালো রংয়ের সিমবক্স-০১টি, সিম বক্সের কানেকশন প্যানেল-০৬টি, সিম বক্সের পাওয়ার প্যানেল-০৬টি, সিম বক্সের কভার-০৬টি, সিম বক্সের এন্টিনা-১৬০টি, পাওয়ার এডাপ্টার-০৭টি, ০১টি কালো রংয়ের NVR, ১টি কালো রংয়ের ০৮ পোর্টের POE সুইচ, ০১টি সাদা রংয়ের ONU, ০১টি TP-Link এর WIFI রাউটার, ০৬টি নীল রংয়ের USB ক্যাবল, ০৬টি হলুদ রংয়ের ইথারনেট ক্যাবল, ০২টি এ্যাস কালার ইথারনেট ক্যাবল, ০২টি মাল্টিপ্লাগ, ০২টি সাদা ও ০২টি কালো রংয়ের সর্বমোট ০৪টি চার্জার এসময় উদ্ধার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান,উপ-সহকারী পরিচালক, বিটিআরসি এজাহার দায়ের করলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন,২০০১ (সংশোধনী ২০১০) ধারায় মামলা রুজু হয়। আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।