লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ্য দুস্থ অসহায় ও অতিদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিনা মুল্যে ২০ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যাবস্থপনা ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরান খান। পৌরসভার কর পরিদর্শক ইকবাল পাটোয়ার, হিসাব রক্ষক নুরে হেলালাল মামুন, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, সমাজসেবক মো : ইউনুস ও আব্দুর রব সিদ্দিকী প্রমুখ।
ইউএনও ইমরান খান বলেন, উপজেলায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে বিনামূল্যে ২৮ বান ঢেউ টিন ও প্রতিবানে ৩ হাজার টাকা করে নগদ চেক হাতে তুলে দেওয়া হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ