দেশের খবর

রূপগঞ্জে ইস্ট উড সিটির পৌর অনুমোদন বাতিল ও বালি ভরাটের প্রতিবাদে মানববন্ধন

 
 
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইস্ট উড সিটির পৌর অনুমোদন বাতিল ও বালি ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হাটাবোসহ ৪ গ্রামের বাসিন্দারা।
 
রবিবার সকালে কাঞ্চন পৌরসভার হাটাবো টেকপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
 
এতে বক্তব্য রাখেন, ইনান আলী,শাহ আলম, কাউসার মিয়া,আমিনা বেগম,মেরশেদাসহ স্থানীয় ভুক্তভোগী জমির মালিক। 
 
বক্তারা বলেন, ইস্ট উড সিটির নামে একটি আবাসন প্রকল্প  অবৈধভাবে জোরপূর্বক হাটাবো,টেকপাড়া,আমলাবো,নড়াবো, আতলাসপুর, ডুলুরদিয়া, নলপাথরসহ আশপাশের গ্রামের কৃষকের ফসলি জমি ও বসতভিটায়,সরকারি ফসলি জমি ও বসতভিটাসহ সরকারি খাল,খাসজমি দখলে নিয়েছে।  এছাড়া কাঞ্চন পৌরসভা বেআইনিভাবে তাদের অনুমতি দিয়েছে ওই অনুমোদন বাতিল করতে হবে। এতে চরম ভোগান্তিতে আছি। তাই অবিলম্বে এসব অবৈধ সিটি বন্ধের দাবী করেন তারা।
 


সম্পর্কিত খবর