দেশের খবর

রূপগঞ্জে নিখোঁজের একদিন পর খিলক্ষেত থেকে শিক্ষার্থী'র মরদেহ উদ্ধার

 নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিখোঁজের একদিন পর শান্ত সাহা (২৮) নামের এক শিক্ষার্থী'র মরদেহ খিলক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে  বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্ত সাহা নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহা'র ছেলে। শান্ত সাহা নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়নে  শেষ করেছেন। 
স্থানীয় সূত্রে জানা যায়,  ইছাপুরা বাজার এলাকায় নানা বান্ছারাম সাহা'র শ্রাদ্ধ অনুষ্ঠানে  বেড়াতে এসে  নদীতে সাতার কাটতে গিয়ে ডুবে নিখোঁজ হন শান্ত সাহা । গত রোববার  বিকেলে ৫ টার দিকে বালু নদীর পুরাতন পাকাঘাটে এ দুর্ঘটনা ঘটে।  সাতার কাটার সময় ছোট ভাই সুজন সাহাকে ভিডিও ধারণ করতে বলেন। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন শান্ত।  
 
এ ব্যাপারে পূর্বাচল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদ্দিপন দত্ত  বলেন, 'নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।  নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। উদ্ধার তৎপরতার একদিন পর মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। 
 


সম্পর্কিত খবর