দেশের খবর

রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভূলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, শাকিল আহাম্মেদ নুরু, কামাল হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারন মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। আওয়ামী সন্ত্রাসীরা কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোর ভাবে প্রতিহত করবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর