চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়া ক্যান্সার রোগে আক্রান্ত নাছির উদ্দীনের পাশে দাঁড়িয়েছে বিএনপি

চট্টগ্রামের লোহাগাড়ার সদর ইউনিয়নে ক্যান্সার রোগে আক্রান্ত নাছির উদ্দিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা ক্যান্সার রোগে আক্রান্ত নাছির উদ্দিনের লোহাগাড়া সদরের ১নং ওয়ার্ডস্থ দয়াপাড়ার বাড়িতে যান। এসময় তাঁরা জটিল রোগে আক্রান্ত নাছিরের সাথে কথা বলেন এবং তাঁর খোঁজখবর নেন।

 

অসুস্থ নাছির উদ্দিনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে উপহার প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, এবং দক্ষিণ জেলা যুবদল নেতা মো. নাজিম উদ্দিন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. শহীদুল আলম, বিএনপি নেতা বাহাদুর কোম্পানী, আধুনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইমামুল আবেদিন রিপন, বিএনপি নেতা নজরুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম, দিদারুল আলম, জহির উদ্দিন, গিয়াস উদ্দিন, শিহাব উদ্দিন, সৌরভ উদ্দিন, আবু হেনা, জাতীয়তাবাদী ওলামা দল নেতা হাফেজ নুরুল আবছার ও ছাত্রদল নেতা সিয়ামুল ইসলাম সায়েম প্রমুখ।

 

এছাড়াও এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর