চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় চট্টগ্রাম-১৫ বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে মনোনয়ন সংগ্রহ

জাতীয় সংসদ চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব লায়ন নাজমুল মোস্তফা আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।

 

গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান ও লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাব্বির আহমদ।

 


সম্পর্কিত খবর